দেশে মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেট থেকে মেহেরপুরে ফিরে আসা তাবলিগ জামাতের ১৯ জনকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।
মুজিবনগর থানা পুলিশের অফিচার ইনচার্জ (ওসি) আব্দুল হাসেম বলেন, মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১৯ জন মুসল্লি তাবলিগের চিল্লা সম্পন্ন করে শুক্রবার (১০ এপ্রিল) এলাকায় ফিরে আসেন। খবর পেয়ে তাদের নিজ বাড়িতে পৌঁছানোর আগেই কোয়ারেন্টাইনে রাখার উদ্যোগ নেয়া হয়।
বর্তমানে তাদেরকে আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৪ দিন তারা এখানে বসবাস করবেন। তাদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে। তবে তাদের সকলেই সুস্থ আছেন বলে জানান ওসি।
বার্তাবাজার/এমকে