করোনার উপসর্গ নিয়ে ফেনীতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের নিজ বাড়িতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। মৃৎ ঐ ব্যাক্তি নারায়ণগঞ্জের একটি মাছের আড়তে কাজ করতেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুল হক রিপন জানান, গত ২৪ মার্চ নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে এসে সেখানেই অবস্থান করছিলেন ওই বৃদ্ধ। কয়েকদিন ধরে তার জ্বর, সর্দি, শ্বাসকষ্ট দেখা দেয়। অসুস্থতা বেড়ে গেলে বৃহস্পতিবার রাতে তাকে ঢাকা নেয়ার প্রস্তুতি নেয়াকালে মারা যান তিনি। এরপর থেকে এলাকাবাসী তার বাড়িটিকে ঘিরে রাখে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মাসুদ রানা বলেন, করোনা উপসর্গ থাকায় বৃহস্পতিবার দুপুরে ওই ব্যাক্তির নমুনা নেয়া হয়েছে, ওই রাতেই তার মৃত্যু হয়। শুক্রবার (১০ এপ্রিল) সকালে নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের বাংলাদেশ ইনিস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) এ পাঠানো হবে।
ফেনী সদর উপজেলার ইউএনও নাসরিন সুলতানা জানান, রাতেই ওই বাড়িসহ আশ পাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। মৃত ব্যাক্তির সংগৃহীত নমুনায় করোনার উপসর্গ পাওয়া গেলে পরিবারের সকলের করোনা পরীক্ষা করা হবে।
বার্তাবাজার/এসজে