যুক্তরাজ্যের ওয়েলসের দক্ষিণাঞ্চলে লকডাউনের কারণে ঘরে বন্দি থেকে বিষন্নতায় ভোগে কিয়ান নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
কিয়ানের মা জুলেন সাউথওয়ে জানান, তার ছেলে অত্যন্ত বিনয়ী, ভদ্র ও চুপচাপ স্বভাবের ছিল। কিন্তু গত সোমবার থেকে প্রধানমন্ত্রী বরিস জনসন দেশব্যাপী লকডাউন ঘোষণা করার পর থেকে ঘরে বন্দি থেকে বিষন্নতায় ভুগে তার ছেলে। বন্ধুদের সঙ্গে খেলতে যেতে না পেরে হাঁপিয়ে ওঠেছিল। বৃহস্পতিবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তার মা আরও জানান, কিয়ান সবার কথা ভাবতো। তার ছোট বোন ডার্সির খুবই প্রিয় ছিল কিয়ান। প্রিয় সন্তানের এমন করুন পরিনতিতে গোটা পরিবারে বইছে শোকের ছায়া।
বার্তাবাজার/এমকে