নারায়ণগঞ্জের ডিসি করোনাক্রান্ত নন

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত নন নারায়ণগঞ্জের ডিসি জসিম উদ্দিন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংবাদমাধ্যমে “নারায়নগঞ্জের ডিসি করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে” এমন খবর প্রকাশ হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রশাসনের কর্মকর্তাদের মাঝে। অনেক শুভাকাঙ্খী ফোন করে তার খোঁজ খবর জানার চেষ্টা করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা জানান, করোনা টেস্ট করে ডিসি জসিম উদ্দিনের দেহে ভাইরাসটির অস্থিত্ব পাওয়া যায় নি। তিনি কয়েকদিন টানা পরিশ্রম করায় সর্দিতে আক্রান্ত হয়েছিলেন।

এদিকে সচিবালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের ডিসির খবরটি চাউর হওয়ার পর সারা দেশের প্রশাসনে একদিকে নেতিবাচক প্রভাব পড়েছে, অন্যদিকে দায়িত্ব পালন করার ক্ষেত্রে সচেতনতা বেড়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর