করোনা চিকিৎসায় ভাল কাজ করছে এইডসের ওষুধ

মহামারি করোনায় মৃত্যুর মিছিলে প্রায় লাখের কাছাকাছি মানুষ। আক্রান্তের হারও কমছে না। সবচেয়ে বেশি ও দ্রুত সময়ে আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত দেশগুলো অনেক চেষ্টা করেও কোনো সমাধান করতে পারছে না। ধরতে পারছে না অবাধ্য করোনার লাগাম।

সকল বিজ্ঞানীরা যখন মরিয়া হয়ে খোঁজছেন করোনার ওষুধ তখন কিছুটা আলোর দেখা মিলেছে। ভাইরাসটির চিকিৎসায় এইচআইভি বা এইডসের ওষুধ ‘ক্যালেট্রা’ কিছুটা কাজ করতে পারে বলে জানা গেছে। গবেষনায় মিলেছে প্রমাণ।

বৃটিশ পত্রিকা মিরর তাদের এক প্রতিবেদনে বলেছে, চীনের উহান শহরের জিনিন্টান হাসপাতালের প্রেসিডেন্ট ডা. ঝাং ডিঙ্গ্যু জানিয়েছেন তারা করোনা ভাইরাসের চিকিৎসায় ওষুধ হিসাবে ব্যবহার করেছেন এইডসের ওষুধ ‘ক্যালেট্রা’। এ বিষয়ে সন্দেহ থাকলেও ক্লিনিক্যাল ট্রায়ালে তাদের দাবীর সত্যতার পক্ষে প্রমাণ মিলেছে।

উহানের এই ডাক্তার আরও জানায়, ‘তারা করোনা রোগীদের চিকিৎসায় অ্যাবভি কম্পানির উৎপাদিত এইডসের ওষুধ লোপিনাভির/রিটোনাভিয়ারের অফ পেটেন্ট সংস্করণ ক্যালেট্রা এবং একই সাথে দ্বিতীয় ওষুধ হিসাবে বিসমাউথ পটাসিয়াম সাইট্রেট লিখছেন। এতে দারুণ সুফলও মিলেছে।’

তবে গত মাসে ইসরায়েল করোনার চিকিৎসায় এইডসের ওষুধ ‘ক্যালেট্রা’ ব্যবহারের অনুমোদন দিয়েছে জানিয়ে ডা.ঝাং বলেছিলেন, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত গবেষণার মাধ্যমে যে তথ্য নির্ধারণ করা হয়েছে তাতে সেসব রোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছিল যারা মারা যাওয়ার আগে ওষুধ নেননি এবং অন্য যারা ছিল তাদের ডাক্তাররা এটির ব্যবহারের নির্দেশ দেননি।’

তিনি বলেছিলেন, ‘যে তিনজন চিকিৎসা কর্মী ভাইরাসের লক্ষণ প্রকাশিত হওয়ার ২-৩ দিনের মধ্যে ‘ক্যালেট্রা’গ্রহণ শুরু করেছিলেন। তারা সবাই সুস্থ হয়েছেন। ওষুধটি খাওয়ার শেষের দিকে তাদের ফুসফুসের যে পরিবর্তনগুলি হয়েছিল তা সত্যিই দুর্দান্ত ছিল।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর