ভাষা সৈনিক সুফিয়া আহমেদ আর নেই

ভাষা সৈনিক ড. সুফিয়া আহমেদ(৮৭) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।। তিনি দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ছিলেন।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাতে রাজধানীর ইউইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক সুফিয়া আহমেদ ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্যারিস্টার সৈয়দ ইসতিয়াক আহমেদের স্ত্রী এবং বিচারপতি মুহাম্মদ ইব্রাহিমের কন্যা।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। ‘৫২’র ভাষা আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন তিনি।

৫২’র ভাষা আন্দোলনের এ সংগ্রামী মৃত্যুকালে এক ছেলে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, এক মেয়ে ডা. রাইনা আহমেদ, জামাতা ব্যারিস্টার আনাতুল ফাতেহ এবং তিনজন নাতি নাতনি রেখে গেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর