মরণঘাতী করোনাভাইরাসে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় ৮৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭ হাজার ৯৭৮ জনে। লন্ডনের বাঙালি পাড়াতেও বিরাজ করছে ভয়াবহ আতঙ্ক।
ব্রিটেনে করোনা ভাইরাসে এখন পর্যন্ত কতজন প্রবাসী বাংলাদেশি আক্রান্ত বা মৃত্যু হয়েছে, তার সরকারি কোন তথ্য না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মৃতদের আত্মীয়দের দেয়া তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অর্ধ শতাধিক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। মৃতদের লাশ দাফনেও হিমশিম খেতে হচ্ছে এখন।
সবশেষ পূর্ব লন্ডনের বাংলাদেশি এলাকায় দু’জন সুপরিচিত পেশাজীবী মারা যাওয়ায় এই শোকের মাত্রাটা যেন বেড়ে গেছে কয়েকগুণ। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অনেকটা সুস্থ হয়ে উঠছেন। বৃহস্পতিবার বিকেলে তাকে আইসিইউ থেকে বেডে স্থানান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এমকে