করোনায় সবচেয়ে খারাপ পরিস্থিতিতে মিরপুর-নারায়ণগঞ্জ

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন প্রায় দ্বিগুণ হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে খারাপ অবস্থায় মধ্যে রয়েছে ঢাকার মিরপুর ও নারায়ণগঞ্জ।

আইইডিসিআর এর তথ্য মতে, দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩৩০জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৩জন। আর মৃত্যুবরণ করেছেন ২১জন।

ঢাকা সিটিতে ১৯৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মিরপুরে সবচেয়ে বেশি। এখানে ৪২ জন আক্রান্ত হয়েছেন। কাজীপাড়ায় ১জন, মিরপুর-১০ নম্বরে ৩ জন, মিরপুর-১১ নম্বরে ৬ জন, মিরপুর-১২ নস্বরে ২ জন, মিরপুর-১৩ নম্বরে ১ জন, মিরপুর-১ নম্বরে ১১ জন, শাহ আলী বাগে ২ জন, পীরেরবাগে ২ জন, টোলার বাগে ৮ জন ও উত্তর টোলার বাগে ৬ জন আক্রান্ত হয়েছে।

ঢাকার বাইরে সবচেয়ে বড় জোন হচ্ছে নারায়ণগঞ্জ। এখানে ৫৯জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর