পৃথিবীর রাজধানী বলে খ্যাত নিউইয়র্ক শহরটা করোনার প্রভাবে কয়েক সপ্তাহেই বদলে গিয়েছে। সবসময় ঝলমল করা এই শহর এখন একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। অ্যালিক্স মন্টেলিওন ও তার প্রেমিক মার্ক কজলো জানালেন বদলে যাওয়া এই শহরের অভিজ্ঞতা।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে স্কাইপে দেয়া এক সাক্ষাতকারে এই প্রেমিক যুগল জানায়,বাইরে বের হতে না পেরে প্রিয় এই শহরটা কেমন আছে তা দেখেছেন জানালা দিয়ে বসে বসে।
মন্টেলিওন জানান, ‘‘আমরা অ্যাপার্টমেন্ট থেকে পাখির মত দেখতে পাচ্ছি শহরটাকে।’’
হাসপাতাল থেকে কত লাশ প্রতিদিন বের হচ্ছে সেটা গণনা করা ছেড়ে দিয়েছেন তারা এমটা জানিয়ে বিমর্ষভাবে বলেন, উইকওফ হাইটস মেডিক্যাল সেন্টারে যা ঘটছে তা-ও স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা। আমরা শুনতে পাচ্ছি বাইরে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে যা থেকেই ধারণা করতে পারি, ভেতরের পরিস্থিতি কতটা খারাপ। কত লাশ ওখান থেকে বেরিয়ে এল তা গোনা এখন ছেড়ে দিয়েছি। এটা খুবই ভয়াবহ দৃশ্য। কিন্তু এটাই বাস্তব।’’
মন্টেলিওন ও কজলো বলছেন, এ শহরের সঙ্গে এ ছবি বড়ই বেমানান। গোটা ঘটনাটাই ধরা পড়েছে তাদের দু’জনের চোখে। সূত্র: রয়টার্স
বার্তাবাজার/এসজে