নিউইয়র্কে করোনায় একদিনেই আক্রান্ত ৭৫২১

মহামারি করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই হানা দিয়েছে। নিউইয়র্ক শহরে একদিনেই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ৫২১ জন। অপরদিকে নতুন করে মারা গেছে ৫১৮ জন। স্থানীয় প্রশাসনের এক ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওই শহরে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৭২৫ এবং এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে হাজার ৭৭৮ জনের। শুধুমাত্র নিউইয়র্ক শহরেই মৃত্যুর সংখ্যা পুরো চীনে মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

এমনকি চীনের চেয়ে ওই শহরে আক্রান্তের সংখ্যাও বেশি। চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯০৭ এবং মারা গেছে ৩ হাজার ৩৩৬ জন।

বিশ্বের ২০৯টির বেশি দেশে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্তের দিক দিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র এবং সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ইতালি।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৬ এবং মারা গেছে ১৬ হাজার ৬৯১ জন। এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে ২৫ হাজার ৯২৮ জন। তবে ১০ হাজার ১১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর