চীন থেকে ছড়িয়ে করোনা এখন সারাবিশ্বে দাপট দেখাচ্ছে। মুহুর্তেই কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রাণ। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আবার একই সাথে দেখা দিয়েছে সারা বিশ্বজুড়ে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টের (পিপিই)। এই সঙ্কটে সারবিশ্বের অন্য সব দেশের মত পড়েছে লন্ডনও। দেশটির নার্সদের কাজ করতে হচ্ছে হাসপাতালের বর্জ্য ফেলার পলিথিন পরিধান করে। পিপিই নেই বলেই তারা এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে একাধিক গনমাধ্যম।
গত কয়েক সপ্তাহ আগে হ্যারো শহরের নর্থউইক পার্ক হাসপাতালের নার্সরা তাদের সুরক্ষা পোশাক বুঝে পেতে হাসপাতালের বর্জ্য ফেলার ব্যাগ দিয়ে বানানো পিপিই পরে কাজ করা এই ছবিটি ইন্টারনেটে সেয়ার করেন।
ডেইলি টেলিগ্রাফের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম মেট্রো ইউকে জানায়, পিপিই সংকট থাকায় পলিথিন পরে করোনা আক্রান্তদের সেবা করার কারণে ওই তিন নার্সের করোনা টেস্ট পজেটিভ এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুমূর্ষু রোগীদের জন্য বরাদ্দ করা সিট পূর্ণ হওয়ায় হাসপাতালটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।ওই হাসপাতালটিতে একটি ওয়ার্ডে ডিউটি করা অর্ধেকের বেশি স্টাফের করোনা ধরা পড়েছে।
ওই নার্সরা একটি প্রকাশনীকে জানায়, মার্চে তারা বিনলাইনার ব্যবহার করার কারণে আতঙ্কে ছিলেন। তারা বলেছেন, পিপিই সংকট থাকার কারণে অন্য কোনো পছন্দ না থাকায় এগুলো পরতে হয়েছে।
বার্তাবাজার/এসজে