নুসরাতের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আজ ফেনীর আলোচিত সোনাগাজী ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী (আলিম পরীক্ষার্থী) নুসরাত জাহান রাফির প্রথম মৃত্যুবার্ষিকী (১০ এপ্রিল)।

নিজের শিক্ষা প্রতিষ্ঠান ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার হাতে শ্লীলতাহানি শিকার হলে গত বছরের (২৭ মার্চ) এর প্রতিবাদ করতে গিয়ে অধ্যক্ষের অনুগতদের হাতে আগুন সন্ত্রাসের শিকার হন। এরপর (১০ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নুসরাতের।

গত বছরের ২৪ অক্টোবর আলোচিত এ মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মামুনুর রশীদ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর