মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য চীনকে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে পাঠানো এক চিঠিতে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী একইসাথে করোনা প্রতিরোধ করার জন্য বাংলাদেশ চিকিৎসা সামগ্রী পাঠানোয় ধন্যবাদ জানান বেইজিংকে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম জানান, চীনকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী আহ্বান জানান মারাত্মক এই করোনা মোকাবিলায় চীন যেন আন্তর্জাতিক সহযোগীতা বাড়িয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
প্রধানমন্ত্রী এই মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করায় এবং চিকিৎসা সামগ্রী সরবরাহ করায় চীন সরকারকে ধন্যবাদ জানান। তিনি চীন সরকার, জনগণ এবং সেদেশের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের প্রতি বাংলাদেশে বিপুল পরিমাণ টেস্টিং কিট, মাস্ক, পিপিই এবং ইনফ্রারেড থার্মোমিটার প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ডটকমকে করোনা মোকাবিলায় চিকিৎসা সামগ্রী দেওয়ায় ধন্যবাদ জানান।
বার্তাবাজার/এসজে