মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশি মারা গেছে। গত (৭ এপ্রিল) দেশটির অন্যতম পবিত্র নগরী মদিনা শরিফে তাদের মৃত্যু হয়। এ নিয়ে সৌদিতে করোনায় ৭ বাংলাদেশি মারা গেলেন।
তারা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পলিগ্রামের ফয়েজ উল্লাহর ছেলে মোহাম্মদ রহিম উল্লাহ ও নরসিংদীর শিবপুর উপজেলার বোরোগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে খোকা মিয়া।
এর আগে সৌদিতে আরও পাঁচ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম।
এদিকে সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন, মোট আক্রান্তের সংখ্যা ৩২৮৭। সুস্থ হয়েছেন ৩৫ জন, মোট সুস্থের সংখ্যা ৬৬৬ জন। মৃত্যু হয়েছে ৩ জনের, মোট মৃত্যুর সংখ্যা ৪৪ জন।
বার্তা বাজার/এমকে