উখিয়া বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকান্ড

কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় রোহিঙ্গাদের ৬টি ও পাশ্ববর্তী এক স্থানীয় বাসিন্দার বসত ঘরসহ মোট ৭টি বাড়ি পুড়ে গেছে। এসময় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৯এপ্রিল) রাতে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসময় রোহিঙ্গারা আগুন নেভানোর চেষ্টা চালায়। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনে ক্যাম্পের পাশে জামাল হোসেন নামে একজন স্থানীয় লোকের বাড়ি পুড়ে গেছে বলে দাবী করেন পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।

বার্তা বাজার /এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর