সারাবিশ্বে ছড়িয়ে গেছে করোনার ভয়াভহতা। যার ফলে বিশ্বের অন্যান্য দেশগুলোতে বড় ধরনের বিপদে পড়েছে বাংলাদেশী প্রবাসীরা। ইতিমধ্যে মালয়েশিয়ায় করোনায় বিভিন্ন দেশের মোট ৪১৬ জন প্রবাসী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১২ জন বাংলাদেশি।
আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক দাতুক ডা. নূর হিশাম আবদুল্লাহ বলেন, ‘বিদেশিদের মধ্যে বাংলাদেশের ১২ জনসহ ৪১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করেছে মন্ত্রণালয়। তাদের মধ্যে ইন্দোনেশিয়ার ৫১, ভারতের ৩৭, মিয়ানমারের ৩১, পাকিস্তানের ২৯, ফিলিপাইনের ২ এবং চীনের ২৫ জন আক্রান্ত রয়েছেন।’
কেএ/বার্তাবাজার