রাজধানীতে মসজিদের খাদেম করোনায় আক্রান্ত, এলাকা লকডাউন

বাংলাদেশে বাড়েছে করোনা রোগীর সংখ্যা। যার বেশীরভাগই রাজধানী ঢাকার বাসিন্দা। আজ মোহাম্মদপুর থানাধীন বুদ্ধিজীবী কবরস্থান রোডের জাফরাবাদ ‘বুদ্ধিজীবী মসজিদের’ এক খাদেম করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। ওই খবর পাওয়ার পরই ওই মসজিদে প্রবেশ সংরক্ষিত ও মসজিদ সংলগ্ন গলি-এলাকা লকডাউন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রওশানুল হক সৈকত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মোহাম্মদপুর জাফরাবাদের একটি মসজিদের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আইইডিসিআর থেকে কর্তৃপক্ষের মাধ্যমে লকডাউনের নির্দেশনা আসে।’

তিনি বলেন, ‘নির্দেশনা মোতাবেক মসজিদ সংলগ্ন সড়ক লকডাউন করা হয়েছে। ওই এলাকার মানুষকে মাইকিংয়ের মাধ্যমে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সড়কের উভয় পাশে বাঁশ দিয়ে আটকে দেয়া হয়েছে।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর