এক মাসের ব্যবধানে যেভাবে ৩৩০-এ পৌঁছাল করোনা রোগী

চীনের উহান শহর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় মার্চের ৮ তারিখ। ওই দিন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ‘আইইডিসিআর’ জানায় দেশে আটজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কিন্তু এক মাস পর এপ্রিলের ৯ তারিখ প্রতিষ্ঠানটি জানিয়েছে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ১১২ জনের শরীরে। এই সময়ের ব্যবধানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে।

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়েছে তা একটি গ্রাফের মাধ্যমে প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল।

গ্রাফে দেখা যাচ্ছে মার্চের ৮ তারিখ যখন দেশে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে তার পর থেকে ১৪ তারিখ পর্যন্ত গ্রাফটি সমান্তরাল। এরপর মার্চের ১৫ তারিখ যখন তিনজনের শরীরে করোনা শনাক্তের তথ্য দেয়া হয় তখন গ্রাফটি উপরের দিকে উঠলে পরবর্তীতে কিছুটা নেমে ২৩ তারিখ যখন ছয়জনের শরীরে ধরা পড়ে তখন কিছুটা উপরের দিকে ওঠে।

২৫ তারিখ যখন কেউ শনাক্ত হয়নি বলে ঘোষণা আসে তখন গ্রাফটি আবার সমান্তরালে অবস্থান করছিল। এরপর কিছুটা উপরে উঠে আবারও নীচের দিকে নামে ২৮ তারিখ।

তবে মার্চের ৩ তারিখ থেকে গ্রাফটি অস্বাভাবিকভাবে উপরের দিকে উঠেছে। এরমধ্যে ৮ ও ৯ তারিখে গ্রাফ রেখাটি ওয়াই অক্ষ বরাবর অনেকটাই সোজা উঠে গেছে যা হুট করে শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার তথ্য দিচ্ছে।

এদিকে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬ হাজার ৯৩৬ জনের শরীরে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ৯০ হাজার ৫৭ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর