শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজলার রামভদ্রপুর ও কার্তিকপুর বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সহকারী কমিশনার (ভূমি) জনাব শংকর চন্দ্র বৈদ্যের নেতৃত্বে ভেদরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এ মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

এ সময় রামভদ্রপুর ও কার্তিকপুর বাজারে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এবং অপ্রয়োজনে বাজারে সমাগম করায় ৪ জনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শংকর চন্দ্র বৈদ্য বলেন, সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এবং অপ্রয়োজনে বাজারে সমাগম করার তাদেরকে জরিমানা করা হয়েছে। তবে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর