শেরপুরে শিশু ও অ্যাম্বুলেন্সচালক করোনাভাইরাসে আক্রান্ত

শেরপুরের শ্রীবরদীতে এক শিশু ও ঝিনাইগাতীতে এক অ্যাম্বুলেন্সচালক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দুইজনকে আইসোলেশনে নেয়া হয়েছে। আক্রান্ত শিশুর বয়স ১০ বছর।

ইতোমধ্যে শ্রীবরদী ও ঝিনাইগাতীর দুটি এলাকা লকডাউনের প্রক্রিয়া শুরু করেছেন উপজেলা প্রশাসন।

শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত জানান, করোনাভাইরাস সন্দেহে বুধবার ওই শিশু ও অ্যাম্বুলেন্সচালকের নমুনা নিয়ে তা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই দুইজনের দেহে করোনাভাইরাস পজিটিভ বলে রিপোর্ট আসে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর