করোনার সংক্রমণ এড়াতে বরিশাল নগরীতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানা গেছে এ তথ্য।
জানা গেছে, কিছু ব্যতিক্রম ছাড়া এক এলাকা থেকে কেউ অন্য এলাকায় যাতায়াত এমনকি বাজার করতেও যেতে পারবেন না। সবাইকে নিজ নিজ এলাকায় অবস্থান করার নির্দেশ জারি করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি