করোনা মোকাবেলায় মাশরাফির ফাউন্ডেশনে ১ লাখ টাকার ঔষধ

করোনা ভাইরাস মোকাবেলায় সবার থেকে আগে আগে প্রস্তুতি ও সাধারণ রোগীদের চিকিতসার জন্য ভ্রাম্যমান হাসপাতাল করে সবার সামনে দৃষ্টান্ত মাশরাফি বিন মুর্তজা। আর এবার সেই দেখাদেখি এগিয়ে আসছে অন্যরাও করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় ও রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাওয়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে ১ লাখ টাকার ঔষধ দিয়েছে একটি সংঘঠন।

গত গত বুধবার (৮ এপ্রিল) করোনাভাইরাস প্রতিরোধের কার্যক্রম গতিশীল করতে মাশরাফির গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাথে বৈঠক করেন নড়াইলের পল্লি চিকিৎসকরা। এ সময় নড়াইল জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে মাশরাফির ফাউন্ডেশনের মেডিকেল টিমকে দেওয়া হয় ১ লাখ টাকার ঔষধ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর