ফরিদপুরে গৃহবধুর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে বাবার বাড়িতে সিমা বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের হিমায়েত খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশ্ববর্তী সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে পনিরুল ইসলামের সাথে প্রায় তিন মাস আগে সিমার বিয়ে হয়। গত রবিবার স্বামীসহ বাবার বাড়ি হাসামদিয়া গ্রামে বেড়াতে আসে সে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে স্বামী স্ত্রীর মাঝে কলহের জের ধরে স্বামী পনিরুল ইসলাম নিজ বাড়ির উদ্দেশ্যে চলে গেলে সিমা অভিমানে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. শাহাদত হোসেন বলেন, ওই গৃহবধুর লাশ বোয়ালমারী হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর