ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নম্বরসহ টিঅ্যান্ডটি নম্বরসমূহ বিকল হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টেলিফোন নম্বরগুলো বিকল হওয়ায় নতুন নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। নতুন নম্বরগুলো হচ্ছে : ‘০১৭৩০-৩৩৬৬৯৯, ০১৭১৩-০৩৮১৮১, ০১৭১৩-০৩৮১৮২, ০১৯৬৮-৮৮১১১১’।
বার্তা বাজার / ডাব্লিও.এস