দুনিয়াজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের প্রায় সবকিছু বন্ধ রয়েছে। এতে কর্মহীন হয়ে পরেছেন অনেক মানুষ। তবে গৃহহারা মানুষদের অবস্থা আরো শোচনীয়। খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। এমনই এক গৃহহারা পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ।
জানা যায়, বেশ কিছুদিন আগে বাড়ি ঘর আগুনে পুড়ে গৃহহারা হয়ে পড়েন কুড়িগ্রামের বাসিন্দা মাহাবুর রহমান। ফলে করোনার প্রকোপে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি ও তার পরিবার। তাই ত্রাণ সামগ্রী দিয়ে মাহাবুর রহমানের পাশে দাঁড়িয়েছেন ইবি ছাত্রলীগ সভাপতি পলাশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মাহাবুরের বাড়ি কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নে চরজগমন গ্রামে গিয়ে চাল, ডাল, সবজি, লবন, তেল, ওষুধ প্রভৃতি সামগ্রী এবং নগদ টাকা দিয়ে সহায়তা করেন পলাশ।
এবিষয়ে ইবি ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই পাশে দাঁড়িয়েছি।
কেএ/বার্তাবাজার