বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে ৩জনের মৃত্যু, ১৮ বাড়ি লকডাউন

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় তিন উপজেলায় ১৮ বাড়ি লকডাউন করেছে প্রশাসন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, আজ বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গাবতলীর মহিষাবানের সাবানা নামের একজন মহিলা জ¦র স্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়।

তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছিল। এমন সময় সে মারা যায়। বুধবার সিংড়া উপজেলার আর্জিনা নামের এক মহিলা ভর্তি হয়। তাকে মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন কেন্দ্রে পাঠানো হলে পথেই তিনি মারাযান। একই দিনে জ্বর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া দুপচাঁচিয়ার মোখছেদ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বগুড়ার সিভিল সার্জন ডাঃ গাউসুল আযম জানান, যেহেতু ওই মৃত ব্যক্তিদের জ্বর শ্বাসকষ্ট ছিল। তাই তারা করোনা ভাইরাসে মারা গিয়েছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য রাজশাহীতে নমুনা পাঠানো হয়েছে। নমুনার ফলাফল এলেই বোঝা যাবে তাদের মৃত্যুর কারন। মারা যাওয়া ব্যক্তিদের বাড়িতে লকডাউনের জন্য স্ব স্ব উপজেলা প্রশাসনকে বলা হয়েছে। কয়টি বাড়ি লকডাউন করা হবে সেটা তারাই নির্ধারণ করবে।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনাক জাহান জানান, মহিষাবানের সাবানার বাড়িসহ ১৩ টি বাড়ি লকডাউন করার নির্দেশ দেয়া হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে। দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন জানান, ওই বাড়িসহ পাশের ৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর