করোনায় আক্রান্ত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক !

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা একজন অধ্যাপক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস শনাক্তকরণে চালু হওয়া ল্যাবরেটরিতে বুধবার ওই অধ্যাপকের করোনা ভাইরাস ধরা পড়ে।

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আরও বলেন, আমরা বলেছি গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা যারা এসেছিলেন, তাদের সবাইকে আইসোলেশনে পাঠানোর জন্য । তিনি যেসব কক্ষে গিয়েছিলেন সেসব কক্ষ ডিটেক্ট করা হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর