পাবনা সদর উপজেলা ও আতাইকুলা থানার আতাইকুলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মাজেদ আলী ও হোসেন আলী নামের দুই পক্ষের সংঘর্ষে মাজেদ আলী(৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন । আজ বৃহস্পতিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মাজেদ আলী (৪২) দুবলিয়া হাপানিয়া গ্রামের শুকুর আলীর ছেলে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।
তাদের মধ্যে মাজেদ আলীসহ ৪ জনকে গুরুতর আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে মাজেদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত আব্দুল মান্নান, শিমুল হোসেন ও মেহেদী হাসান চিকিৎসাধীন রয়েছে। ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্র¯‘তি চলছে।
কেএ/বার্তাবাজার