বাইরের জেলা থেকে আসা ৮৬ শ্রমিক দেবহাটায় আটক, ট্রাক চালকদের জরিমানা

ঢাকাসহ দেশের বিভিন্ন ইটভাটা থেকে বাড়ি ফেরা ৭৬ জন নারী ও পুরুষ শ্রমিকসহ তিনটি ট্রাক আটক করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে তাদেরকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর ও সখীপুর মোড় থেকে আটক করা হয়।

পরে আটককৃতদের নিজ নিজ উপজেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে রাখা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে এসব শ্রমিককে জেলার বাইরে থেকে বহন করার অভিযোগে দু’ ট্রাক চালকের প্রত্যককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা, নারায়নগঞ্জ, ময়মনসিংহ ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে তিনটি ট্রাক বোঝাই করে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় যাওয়ার সময় বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে সখীপুর ও চাঁদপুর মোড়ে ৭৬ জন শ্রমিক ভর্তি তিনটি ট্রাক আটক করা হয়।

এসময় তাদের বহনকারী যশোর ট-১২-২৫৪৮ নম্বরসহ আরো একটি ট্রাককে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।জরিমানা আদায় করা ট্রাক ড্রাইভারা হলেন, যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সুলতান গাজীর ছেলে আব্দুর রহিম (৪০) ও একই জেলার মনিরামপুর উপজেলার মোকছেদ ঢালীর ছেলে শহিদুল ইসলাম (৩৩)।

পরে আটককৃত ৭৬ জনকে তাদের স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে পাঠানো হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন বলেন, আটককৃতরা দেশের বিভিন্ন জেলায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলো।

বর্তমান করানো পরিস্থিতির কারনে সেখানে কাজ বন্ধ ও অনেক জেলা লকডাউন হওয়ায় তারা নিজেদের গ্রামে ফিরছিল। তাদেরকে নিজ উপজেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে ও ট্রাক ড্রাইভারদেরকে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি। পুলিশ পাহারায় আটককৃতদের স্ব স্ব উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর