নওগাঁয় সপ্তাহের ব্যবধানে আবারো ১০ টাকা কেজির ৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এই ঘটনায় শাহীনকে (৩২) কে আটক করেছে থানা পুলিশ।
নওগাঁর রাণীনগর থানার এএসআই হাফিজুল ইসলাম জানান, গত বুধবার থেকে রাণীনগরে ১০ টাকা কেজি দরে হতদরিদ্র ও অসহায়দের মাঝে চাল বিক্রি শুরু করা হয়। ওই দিন রাতেই গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাহীনের বাড়ি থেকে ৯ বস্তা চাল উদ্ধার করে থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ওই চালগুলো জব্দ করে একডালা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।”
বার্তাবাজার/কে.জে.পি