‘যখনই সম্ভব আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনা হবে’: পররাষ্ট্রমন্ত্রী

যখনই পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশ কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়া নাগরিকদের ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

আজ বৃহস্পতিবার(৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা আটকা পড়ে আছেন। খুব শিগগিররই তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। তবে, যারা পাশের দেশ ভারতে আটকা পড়েছেন তাদের এখনই ফেরত আনা সম্ভব না। কারণ সেখানে লকডাউন চলছে, ১৪ এপ্রিলের পরে সেখানে লকডাউন শেষ হবে।

এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে ২,৫০০ বাংলাদেশি নাগরিক বর্তমানে ভারতে আটকা পড়েছে।

সংকট মোকাবেলায় বিদেশী মিশনগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ কাজে তাদের যেকোনো ধরনের সাহায্য সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে।

তিনি বলেন, এই দেশগুলো মূলত তাদের ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বাংলাদেশি কর্মীদের দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান। বাসস

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর