একজন মফস্বল সাংবাদিক হিসেবে সাভার, আশুলিয়া এবং ধামরাইয়ে সংবাদ সংগ্রহের দায়িত্বে রয়েছি দীর্ঘদিন ধরে। মূলত সংবাদ সংগ্রহ করতে গিয়ে এসব এলাকাগুলির ছাত্র সংগঠন ও তাদের কর্মকান্ডের উপর নজর রাখতে হয়েছে।
এক্ষেত্রে ধামরাই উপজেলা ছাত্রলীগের উপর বিশেষ নজর ছিলো তাদের কিছু বিশেষ কর্মকাণ্ডের জন্য। আমার নজরে ওরা এমন একটি ইউনিট যাদের প্রতিটি কর্মকাণ্ডই সৃষ্টিশীল এবং মানবতাবাদী। সেই সাথে তাদের ওইসব কাজে পেয়েছি ধারাবাহিকতার সুস্পষ্ট নিদর্শন।
টাইমলাইন ৯ মার্চ।
এইদিন বাংলাদেশ ছাত্রলীগের প্রথম ইউনিট হিসেবে করোনা ভাইরাস মোকাবেলার জন্য গণ প্রচারণা, মাইকিং, লিফলেট বিতরণ এবং উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল আওয়াল (রুবেল) এর স্বাক্ষর সংবলিত প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।

ওই বিজ্ঞপ্তিতে উপজেলার ১৬ টি ইউনিয়নের ছাত্রলীগের সকল নেতাকর্মীদের গণ প্রচারণার জন্য অনুরোধ করা হয় এবং সকল ইউনিট সেই মোতাবেক তাদের দায়িত্ব অদ্যাবধি সুচারুভাবে পালন করে আসছে।
১৩ ই মার্চ।
করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে এবং তা মোকাবেলার জন্য জরুরী মিটিং এর আহ্বান জানানো হয় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যালয়ে।
১৪ ই মার্চ।
নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যালয়ে একটি আলোচনা এবং পাঠ চক্রের আয়োজন করা হয় যার বিষয়বস্তু ছিল- ‘করোনা ভাইরাস বনাম বিশ্ব প্রযুক্তি: আশা জাগানিয়া যুদ্ধের গল্প।’
২৩ মার্চ।
ব্যাপক গণসংযোগ এর লক্ষ্যে করোনা ভাইরাস এর মোকাবেলা নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আবারো লিফলেট এবং হ্যান্ডবিল বিতরণ দ্বারা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হয়।
২৪ মার্চ।
ধামরাই উপজেলার ইউনিয়নগুলোতে একযোগে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করা হয় উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে।

৩০ মার্চ।
‘ফাইট ফর করোনা’ নামে একটি অনলাইন জনসচেতনতা মূলক ওয়েব পেজ খোলা হয় এবং এর নেতৃত্বাধীন ‘সেইফ ধামরাই’ এর উদ্যোগে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক বিতরণ করা হয়।

৩১ মার্চ – ৪ এপ্রিল।
ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালেকের পৃষ্ঠপোষকতায় ৪০০০ পরিবারের মাঝে ছাত্রলীগের রবিউল আওয়াল রুবেলের নেতৃত্বে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল ১৬ টি ইউনিয়নের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়।

৫ এপ্রিল।
উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল আওয়াল (রুবেল) এর নেতৃত্বে ৫০০ কর্মহীন এবং দুঃস্থ মানুষের মাঝে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ পেঁয়াজ ও ১ কেজি তেল বিতরণ করা হয়।

উপজেলা ছাত্রলীগের মানবতাবাদী এসব ধারাবাহিক কার্যক্রম সম্বন্ধে কথা বলতে গিয়ে রবিউল আওয়াল (রুবেল) বলেন, আপনারা অবগত আছেন যে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় মানবতার পক্ষে জয়গান গেয়েছে। সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধামরাই উপজেলা ছাত্রলীগ বদ্ধপরিকর। আমাদের যতটুকু সামর্থ্য আছে তার সবটুকু নিংড়ে দিবো আমরা। বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। ইতিহাসের এই গৌরবোজ্জ্বল দিকগুলোকে আমরা যেকোনো দুঃসময়ের বাঁকে বাঁকে স্বাক্ষর রেখে যাবো এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরো জানান, এই দুঃসময়ে যেন মানুষ মানুষের পাশ থেকে সরে না যায় , ধামরাই উপজেলা সহ সারা বাংলাদেশের প্রতিটি এলাকার ধনাঢ্য ব্যক্তি যেন অসহায় মানুষগুলোর প্রতি সুনজর দেন, সেই আহবান রইলো।
কেএ/বার্তাবাজার