২৪ ঘন্টায় বিশ্বজুড়ে সাড়ে ৬ হাজার প্রাণ কেড়ে নিল করোনা

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে আরও সাড়ে ছয় হাজার প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি। সারাবিশ্বে মৃতের সংখ্যা এখন ৯০ হাজার ছুই ছুই। আক্রান্তের সংখ্যা ১৫ লাখেরও বেশি।

প্রাণঘাতী এই ভাইরাসে প্রতি মিনিটে সংক্রমিত হচ্ছেন ৫৯ জন। গেলো কয়েকদিনের ধারাবাহিকতায় বুধবারও, সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র।

অঞ্চলের হিসেবে কোভিড নাইনটিনে মৃত্যু সবচেয়ে বেশি ইউরোপে। এরইমধ্যে, মারা গেছেন ৬২ হাজারের বেশি মানুষ। স্পেন-ইতালি-যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানি-এ ৫ দেশেই, আক্রান্ত প্রায় ৬ লাখ।

তবে দেশের হিসেবে সবচেয়ে ভয়াবহ সময় পার করছে যুক্তরাষ্ট্র। ৮ এপ্রিল পর্যন্ত মাত্র ১৯ দিনে দেশটিতে সংক্রমণ বেড়েছে ৩০ গুণ। যেখানে মহামারির অন্যান্য কেন্দ্রস্থলে সংক্রমণ লাখের কোঠা ছাড়াতে সময় লাগে, এক-দেড় মাসের বেশি।

প্রতিদিন নতুন করে প্রায় ৮৫ হাজার মানুষ এখন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন; অর্থাৎ, মিনিটে ৫৯ জন। বিশ্বের নানা প্রান্তে প্রতি মিনিটে নিভে যাচ্ছে কমপক্ষে পাঁচটি প্রাণ। পরিস্থিতির উন্নতি না হওয়ায়, লকডাউনের সময় বাড়াচ্ছে ইউরোপের দেশগুলো।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর