টাঙ্গাইলের দেলদুয়ারে করোনা ভাইরাস (কভিড-১৯) ঝুঁকিপূর্ন জেলা নারয়নগঞ্জ থেকে আগতদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেল ৪ টা থেকে উপজেলাকে লকডাউন ঘোষণা করেনে দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার।
এরপর থেকে বৃষ্পতিবার পর্যন্ত রাতের আঁধারে করোনা ভাইরাস (কভিড-১৯) ঝুঁকিপূর্ন জেলা নারয়নগঞ্জ থেকে প্রায় ১০/১২ জন লোক উপজেলার বিভিন্ন গ্রামে এসেছেন। এ নিয়ে করোনা ভাইরাস (কভিড-১৯) ঝুঁকিপূর্ন জেলা থেকে আগতদের নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস(কভিড-১৯) ঝুঁকিপূর্ন জেলা নারয়নগঞ্জ থেকে আগত ব্যক্তিরা উপজেলার লাউহাটি ও ফাজিলহাটি ইউনিয়নে অবস্থান করেছেন।
এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, করোনা ভাইরাস (কভিড-১৯) ঝুঁকিপূর্ন জেলা নারয়নগঞ্জ থেকে আগত ব্যক্তিদের বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বৃহষ্পতিবার পর্যন্ত দেলদুয়ার উপজেলায় করোনা ভাইরাস (কভিড-১৯) পরীক্ষার জন্য ৬ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে । তবে পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত কিছুই জানা যাবে না।
কেএ/বার্তাবাজার