ঢাকার কেরানীগঞ্জে নতুন করে নারীসহ আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ ৯ এপ্রিল (বৃহস্প্রতিবার) কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তাবাজারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আক্রান্ত তিনজনের মধ্যে শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ খেজুরবাগ এলাকার একজন । তার বয়স ৩৫ বছর এবং একই ইউনিয়নের শান্তিনগর এলাকার একজন নারী রয়েছে যার বয়স ২৬ বছর। এছাড়া ৩৯ বছর বয়সী আরেকজন কোন্ডা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৪ নাম্বার রোডে বাসিন্দা ।
এসময় তিনি আরও জানান, গতকাল বুধবার ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের মধ্য থেকে ৩ জনের নমুনার রিপোর্ট পজেটিভ আসে। এছাড়া বাকি ৩ জনের রিপোর্ট নেগেটিভ আসে।
করোনাভাইরাস: কোভিড-১৯ এ আক্রান্ত তিনজনকেই চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হচ্ছে।এই নিয়ে কেরাণীগঞ্জে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১১ জনে।
বার্তা বাজার/এস.আর