ফরিদপুরে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল জব্দ

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য বান্ধব কর্মসূচি (ওএমএস) এর ৮ বস্তা চাল জব্দ করেছে ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলার সদর উপজেলার অম্বিকাপুর বাজারের পাশ দিয়ে একটি ভ্যান বোঝায় করে চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চ্যালেঞ্জ জানিয়ে ভ্যানটিকে আটক করে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ওই চাল জব্দ করে থানায় নিয়ে আসে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানার উপ পরিদর্শক মাসুদ রানা বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে অম্বিকাপুর বাজারের পাশ থেকে একটি ভ্যানে থাকা ৮ বস্তা চাল জব্দ করি। তবে এ সময় ভ্যান চালক বা ওই চালের মালিককে পাওয়া যায়নি। শুধু জেনেছি জৈনিক আক্কাস নামে কোন এক ব্যক্তি এই চাল নিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে তদন্ত চলছে। তিনি বলেন এ ঘটনায় থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর