পাকুন্দিয়ায় কর্মহীন মানুষের পাশে রনি স্মৃতি পরিষদ (ভিডিওসহ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রীরামদীর রনি পরিষদ।

পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদী গ্রামের প্রয়াত মেধাবী ছাত্র রনির দুই মামা এবং তার বড়ভাই জেলা ছাত্রলীগের সদস্য আলমগীর হোসেন জনির অর্থায়নে করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট সংকটে কর্মহীন হয়ে পড়া ২৫ জনকে ৫ কেজি চাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল এবং ১কেজি তেল দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপিল) নিজ বাড়ী থেকে এসব খাদ্যসামগ্রী তুলে দেন হুসাইন খান, আলমগীর হোসেন জনি, রনি সৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইমরান হোসেন মনির প্রমুখ।

ভিডিও……

পাকুন্দিয়ায় কর্মহীন মানুষের পাশে রনি স্মৃতি পরিষদ

Gepostet von Barta Bazar am Donnerstag, 9. April 2020

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর