সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের বেতনসহ সব সুবিধা বহাল

‘সার্কিট ব্রেকার কর্মসূচি’র আওতায় সিঙ্গাপুরে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখা হলেও বাংলাদেশি শ্রমিকদের সম্পূর্ণ বেতনসহ আনুষঙ্গিক সুবিধা বহাল রাখা হয়েছে।সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান আজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে ফোনে আলাপকালে এসব কথা বলেন।

এছাড়া সকল শ্রমিককে বিনামূল্যে খাবার ও চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে বলে জানায সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে ১৪৮১ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ২৪৪ জন বাংলাদেশি। আরও বেশকিছু সংখ্যক বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের চিকিৎসাসহ সার্বিক তত্ত্বাবধানে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে সিঙ্গাপুর।

এসময় আরও জানানো হয়, সিঙ্গাপুরে প্রথম আক্রান্ত পাঁচজনের মধ্যে চারজনই এখন সুস্থ। গুরুতর অসুস্থ একজনের অবস্থারও উন্নতি হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর