পাকিস্তানে করোনা আক্রান্ত ৪৩২২ জন

করোনা ভাইরাস পরিস্থিতিতে কাহিল অবস্থা পাকিস্তানের। প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবে হাড় হিম হয়ে যাচ্ছে মারণব্যাধি করোণাকে আটকান।

বৃহস্পতিবার করোনা ভাইরাসে নতুন করে ২৪৮ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে পাকিস্তানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৩২২।

দু’সপ্তাহ থেকে আংশিকভাবে লকডাউন করেছে পাকিস্তান। দেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, করোনা আক্রান্ত হয়ে ৬৩ জনের এখনও মৃত্যু হয়েছে। এদেরর মধ্যে পাঁচজনের একদিনেই মৃত্যু হয়েছে। মোট সংখ্যার ৫৭২ জন সুস্থ হয়েছেন। ৩১ জনের অবস্থা আশঙ্কাজনক।

পঞ্জাবে COVID-19 রোগীর সংখ্যা ২১৭১, সিন্ধ-এ ১০৩৬, খাইবার পখতুনখোয়া ৫৬০, গিলজিট-বালতিস্তানে ২১৩, বালোচিস্তানে ২১২, ইসলামাবাদে ১০২ এবং পাক-অধিক্রিত কাশ্মীরে ২৮।

ক্রমবর্ধমান করোনা আক্রান্তের সংখ্যায় চিন্তায় ইমরান খান সরকার। দু’সপ্তাহ থেকে আংশিকভাবে লকডাউন গরীবদের অবস্থা খুবই খারাপ করেছে। শুধু তাই নয় দেশের অর্থনীতি রীতিমত ক্ষতিগ্রস্ত বলা যায়।

বুধবার, প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, এই পরিস্থিতি পরবর্তীতে আরও খারাপ হতে পারে। করোনা আক্রান্তের সংখ্যা এই হারে বাড়তে থাকলে দেশের হাসপাতালগুলির পক্ষেও এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না।

বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান পাগলের মতন চেষ্টা করছে বিশ্ব মহামারি COVID-19-কে আটকানোর জন্য। যদিও ইমরান খান একাধিকবার প্রত্যেককে হোম-কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ মেনে চলার কথা বলেছেন। নয়ত নিমেশেই ছড়িয়ে পড়বে এই ভাইরাস।

যদিও ইমরান খান লকডাউন প্রসঙ্গে বলেছেন, দেশে ৫০ মিলিয়ন মানুষ দারিদ্রসীমার নিচে, তাই এমন সিদ্ধান্তে তাঁরা না খেতে পেয়ে মরে যেতে পারে।

প্রসঙ্গত, করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে চিকিৎসা করার সময় বিশেষ পোশাক না থাকার কারণে প্রতিবাদ করে গ্রেফতার হতে হল পাকিস্তানের বেশ কিছু ডাক্তারদের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর