গাইবান্ধায় করোনা ভাইরাসে সরকারি বিধি মান্য করে কাজে বের হতে না পারা কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। আজ দুপুরে জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মাননীয় ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়ার ব্যক্তিগত তহবিল হতে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ উদোগে এসব ত্রানসামগ্রী বিতরণ হয়।
ফুলছড়ি উপজেলার যুবলীগের সাধারন সম্পাদক এটি এম রাশেদুজ্জামান রোকন, কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন, যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারন সম্পাদক জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১২শত মানুষের মাঝে এসব ত্রান বিতরন করেন। এসময় তারা সকলকে সচেতনতামূলক পরামর্শ দেন এবং নিয়ম মেনে ঘরের থাকার আহবান জানান।
কেএ/বার্তাবাজার