পটুয়াখালীর দুমকিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুলাল চৌকিদার (৩২) নামের এক গার্মেন্সকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এলাকায় গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়।
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিপ্লব জানান, সোবাহান চৌকিদারের ছেলে দুলাল চৌকিদার (৩২) নারায়নগঞ্জের একটি গার্মেন্সের শ্রমিক পদে চাকরী করছিল। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার বাড়িতে আসলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নির্দেশে তাকে হোম কোরেন্টাইনে রাখা হয়।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস, এসিল্যান্ড আল-ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীনসহ স্বাস্থ্যকর্মীরা বাড়িতে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআর এ পাঠিয়েছিলাম।
উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) আল-ইমরান বলেন, ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মোতাবেক মৃত্যু ব্যক্তির দাফন সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়েছে। পুরো ২ নং ওয়ার্ড লগডাউন করা হয়েছে।
পটুয়াখালী সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, দুমকিতে আজকে দুলাল নামে যে ব্যক্তি মৃত্যু বরণ করেছেন সে করোনা ভাইরাস( কোভিড-১৯) পজিটিভ আসছে। ##
কেএ/বার্তাবাজার