পাকুন্দিয়ার মারা যাওয়া সুমনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া সুমন আকন্দের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো : হাসিবুর সাত্তার বার্তা বাজারকে জানান,আইইডিসিআর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী মৃত সুমন আকন্দের দেহে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে তার নমুনা সংগ্রহে নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়।

এদিকে এলাকা লকডাউন প্রত্যাহারের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে বার্তা বাজারকে জানিয়েছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর