লক্ষ্মীপুরে ১৩ তম দিনেও কর্মহীনদের হাতে এমপি শাহজাহান কামালের খাদ্য সহায়তা

লক্ষীপুর পৌর শহরের সমসেরবাদ এলাকায় জোড়দিঘির পাড়ের কর্মহীন হতদরিদ্রদের মাঝে সদর আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান কামালের খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে (৯ এপ্রিল) সামাজিক ‍দুরত্ব নিশ্চিত করতে এমপির পক্ষে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন তার ব্যক্তিগত সহকারী ও সাবেক জেলা যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া।

এনিয়ে ১২ তম দিনেও খাদ্য সহায়তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নে। না খেয়ে কেউ থাকবেনা। এমন প্রতিশ্রুতি নিয়ে এর আগেও পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সহায়তা বিতরণ করে তিনি।

বায়েজিদ ভূঁইয়া বলেন, মাননীয় মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের ব্যক্তি উদ্যোগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া খাদ্য সামগ্রী দিনমজুরেদে বাড়ী বাড়ী গিয়ে পৌঁছ দিচ্ছি। যতদিন পর্যন্ত স্বাভাবিক অভস্থান ফিরে না আসবে ততদিন পর্যন্ত সদর এমপি মানুষের পাশে থাকার ঘোষনা দিয়েছেন বলে জানান তিনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর