বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও লকডাউন চলছে। আর লকডাউন এলাকায় ব্যাংকের সবশাখা বন্ধ থাকবে।
এছাড়াও আগামী ১২ এপ্রিল রবিবার থেকে খোলা শাখা গুলোতে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এসব শাখায় বিশ্বস্বাস্থ্য সংস্থার নিদের্শনা পালন করতেও বলেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের দেয়া এক প্রজ্ঞাপণে জানানো হয় ব্যাংকের সব কার্যক্রম শেষ করতে হবে দুপুর ২টার মধ্যে।
এছাড়াও করোনার কারণে অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় ব্যাংকিংখাতের তারল্য সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের রেপো সুদহারও কমানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের আলাদা প্রজ্ঞাপণে জানানো হয়, শুণ্য দশমিক ৫ শুন্য ভাগ কমিয়ে নতুন রেপো সুদহার করা হয়েছে ৫ দশমিক দুই পাঁচ ভাগ। একই সাথে করোনা পরিস্থিতি বিবেচনায় কমানো হয়েছে ব্যাংকগুলোর নগদ জমা হার বা সিআরআর। এ হার প্রচলিত ব্যাংকগুলোর জন্য ৪ শতাংশ এবং শরীয়াহ ভিক্তিক ব্যাংকের জন্য ৩ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা আগামী ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে।
বার্তাবাজার/কে.জে.পি