করোনাভাইরাস: যমুনা টিভির সাংবাদিকসহ তার পরিবারের ৩ জন আক্রান্ত

ঢাকার আরও একটি বেসরকারি টেলিভিশনের একজন সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছ্নে। এছাড়াও ওই সংবাদকর্মীর পরিবারের আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদেরকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হচ্ছে।

আজকে সরকারি ঘোষণায় নতুন আক্রান্তদের মধ্যে তারাও আছে। ওই সংবাদকর্মী যমুনা টেলিভিশনে কর্মরত বলে জানা গেছে।

এর আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক সাংবাদিক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলো।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ১ জনের। এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর