উপজেলার মাদার্শা ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে গতকাল বুধবার দিবাগত রাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত ৬-৭ দিন ধরে সে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিল বলে জানায় স্থানীয়রা। নিহতের নাম মো. সাকিব (১৬)।
সে মাদার্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার মকসুদুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহ খানেক ধরে সে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিল । আজ সকালে তার দাফন সম্পন্ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিশোরের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকসিয়াস ডিজিসেস সীতাকুণ্ডে পাঠিয়েছে বলে জানান
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানী এছাড়া ওই এলাকায় সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে আসা এক ব্যক্তির নমুনাও সংগ্রহ করা হয়। ডা. আবদুল মজিদ ওসমানী বলেন, মারা যাওয়া ওই কিশোর প্রতিবন্ধী ছিলেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ থেকে আসা একজনের নমুনাও সংগ্রহ করেছি। যদিও তার কোন ধরনের লক্ষণ দেখা যায়নি। যেহেতু তিনি ভ্রমণ করে এসেছেন তাই সতর্কতার জন্য তার নমুনাও সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছি।
কেএ/বার্তাবাজার