শ্রীপুরে ২০০ হত দারিদ্র পরিবারের মাঝে খাবার বিতরণ করলেন বঙ্গবন্ধু কলেজের শিক্ষকবৃন্দ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের বঙ্গবন্ধু কলেজের শিক্ষকবৃন্দ নিজেদের তহবিল থেকে করোনায় ক্ষতিগ্রস্ত এলাকার ২০০ পরিবারের জন্য খাবার বিতরণ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্ধোধন করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ এ,কে এম জালাল উদ্দিন চৌধুরী।
কেএ/বার্তাবাজার