সরকারি ত্রাণের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

সরকারি ত্রাণ এর দাবীতে বৃহস্পতিবার(৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্বদিকে মহাসড়কে শহরের বালাটারী আদর্শ কলোনীর কর্মহীন মানুষেরা বিক্ষোভ করেছেন।

এপর্যন্ত কোনপ্রকার সরকারি বা বেসরকারি ত্রাণ সহযোগিতা পায় নি বলে জানান বিক্ষোভকারীরা।পুলিশ বিক্ষোভকারীদের ঘরে ফেরানোর চেষ্টা করলে তারা আরো বিক্ষুব্ধ হয়ে উঠে।

এসময় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার শহিদুল ইসলাম সোহাগ।তিনি বিক্ষোভকারীদের প্রয়োজনীয় ত্রাণ দেয়ার প্রতিশ্রুতি করলে তারা ঘরে ফিরে যান।

এদিকে বুধবার (৮ এপ্রিল) সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকায় সরকারি ত্রাণের জন্য শতাধিক বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে।এরপরে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার এবং উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ৬৮ পরিবারকে ত্রাণ সহযোগিতা করেন।

এলাকাবাসী জানান ভোটার আইডি কার্ডের কপি নিলেও কাউন্সিলের কাছ থেকে সহযোগিতা পান নি তারা।এমন অবস্থায় অভুক্ত দিন কাটছে তাদের।

এবিষয়ে কাউন্সিলর মুকুল মিয়া জানান বালাটারী আদর্শ কলোনীতে ৪শত ৫৫টি পরিবার রয়েছে কিন্তু ৪০ টি পরিবারকে ত্রাণ দিয়েছেন তিনি।এজন্যই এলাকাবাসী বিক্ষোভ করে।তিনি আরো জানান যথেষ্ট বরাদ্দ না থাকায় এরকমটা করতে বাধ্য হয়েছেন তিনি।

লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বলেন,যদি কেউ ত্রাণ না পেয়ে থাকে তাহলে যোগ্য লোক দেখে আমরা ত্রাণ দেবো।পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে।আমরা সকল চেয়ারম্যান,মেম্বার ও পৌর কাউন্সিলরদের তালিকা করতে বলেছি।

তালিকা পেলেই ত্রাণ সহযোগিতা দেয়া হবে।এছাড়াও কেউ জেলা প্রশাসক এর নাম্বারে মেসেজ বা কল করে বিস্তারিত বললেই পরিচয় গোপন রেখে ত্রাণ পৌঁছে দেয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর