৬০ বস্তা সরকারি চাল পাচারের সময় আওয়ামীলীগ সভাপতিসহ আটক-২ (ভিডিওসহ)
কিশোরগঞ্জের তাড়াইলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৬০ বস্তা চাল পাচারের সময় উপজেলার দিগদাইড় ইউনিয়নের ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটক অপরজনের নাম মো. চাঁন মিয়া, সে একজন চাল বেপারি।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রাম থেকে একটি পিকআপ ভর্তি চালসহ তাদের আটক করা হয়। এ ঘটনার পর ওই ডিলারের গুদাম সিলগালা করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক মাহমুদ।
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক মাহমুদ জানান, কালোবাজারে চালগুলো বিক্রি করা হয়েছে কি-না সেটি যাচাই করে দেখতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। অভিযুক্ত ডিলারের চাল বিতরণের জন্য মজুদ রাখা গুদামটি সিলগালা করে দেয়া হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালোবাজারে চালগুলো বিক্রি করা হয়েছে এমন অভিযোগে ডিলারসহ দুই জনকে আটক করা হয়েছে।
ভিডিও….
৬০ বস্তা সরকারি চাল পাচারের সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিসহ আটক-২, গুদাম সিলগালা
৬০ বস্তা সরকারি চাল পাচারের সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিসহ আটক-২, গুদাম সিলগালাইউটিউব- https://youtu.be/WQbRK6UtWnM
Gepostet von Barta Bazar am Donnerstag, 9. April 2020
বার্তা বাজার/এস.আর