১ নং সাহাপুর ইউনিয়ন অসহায় মানুষের পাশে আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম

মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম উনার নিজস্ব অর্থায়নে চাটখিল-সোনাইমুড়ির উপজেলা ৮ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগে গ্রহণ করেন।

প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা সহ বিভিন্ন পেশাজীবী শ্রমজীবী মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং স্বাস্থ্য কর্মীদের মাঝে পিপিই প্রদান করেন।

ছবি:বার্তাবাজার।

চাটখিল পৌর মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারির নেতৃত্বে অনুদান প্রদানে দায়িত্বে থাকবেন নোয়াখালী জেলা পরিষদের সদস্য মাসুদুর রহমান। তারই ধারাবাহিকতায় আজ ১ নং সাহাপুর ইউনিয়ন এর ৯ টি ওয়ার্ডে অসহায় মানুষে মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতারন করা হয়।
ছবি:বার্তাবাজার।

এ সময় উপস্থিত ছিলেন ১ নং সাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব সাজ্জাদ হায়দার সোহেল।সাধারণ সম্পাদক সাহাজাদা ইকবাল রিপন। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফজল হোসেন রাশেদ। ছাত্রলীগ নেতা কাজি জাবেদ আলম প্রমুখ সহ আরো অনেকে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর